যিকরা ইনস্টিটিউট সম্পর্কে
যিকরা ইনস্টিটিউট একটি বিশ্বস্ত ও আন্তর্জাতিক মানের অনলাইন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের মানুষ বিশুদ্ধ কোরআন তেলাওয়াত এবং জীবন গঠনের জন্য প্রয়োজনীয় দ্বীনি ইলম অর্জনের সুযোগ পান।
আমাদের মিশন
আল্লাহর দ্বীন ও কিতাবুল্লাহর বাণী মানুষের কাছে সত্য ও সহজ ভাষায় পৌঁছে দেয়া, এবং দ্বীনের আলো পৃথিবীর প্রতিটি প্রান্তে ছড়িয়ে দেয়াই আমাদের প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য।
আমাদের বৈশ্বিক উপস্থিতি
ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে নানা বয়সের শিক্ষার্থী তাদের সুবিধাজনক সময়ে আমাদের সাথে যুক্ত হয়ে কোরআন ও ইসলামী জীবনযাপনের জরুরি শিক্ষা গ্রহণ করছেন।
কেন আমরা সেরা
দ্বীনি ইলম অর্জন সহজ ও বিশুদ্ধ করতে যিকরা ইনস্টিটিউটের বিশেষ সুবিধাসমূহ জানুন।
নামমাত্র মূল্যে মানসম্মত শিক্ষা
দ্বীনি ইলম অর্জন প্রতিটি মুসলিমের জন্য ফরজ। তাই সমাজের সব শ্রেণী-পেশার মানুষ যেন সহজেই এই ফরজ ইলম শিখতে পারেন, আমরা তা নিশ্চিত করি খুবই স্বল্প মূল্যে, মানসম্মত সেবার মাধ্যমে।
সুবিধাজনক সময়সূচি
আমাদের অভিজ্ঞ শিক্ষকগণ সব বয়সের শিক্ষার্থীর জন্য সর্বদা প্রস্তুত, এবং আপনার সুবিধামতো যেকোনো সময়ে ক্লাস নিতে সক্ষম।
একক (ওয়ান-টু-ওয়ান) ক্লাস
আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ একক (১:১) ভিত্তিতে পরিচালিত হয়। এতে শিক্ষকের সম্পূর্ণ মনোযোগ থাকে শুধু আপনার প্রতি, যা আপনার শেখার গতিকে বহুগুণ বাড়িয়ে দেয়।
মাসিক অগ্রগতি ও ট্র্যাকিং
আমরা শুধু গতানুগতিক পড়ানো-শেখানোর মধ্যে সীমাবদ্ধ থাকি না। প্রতিটি শিক্ষার্থী প্রকৃতপক্ষে কতটুকু শিখছেন, তা নিয়মিত বিরতিতে সকল শিক্ষকের মাধ্যমে যাচাই করা হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
বার্ষিক মূল্যায়ন ও ই-সার্টিফিকেট
প্রতি বছর শেষে শিক্ষার্থীদের জন্য চূড়ান্ত মূল্যায়নের ব্যবস্থা করা হয়, এবং সফলভাবে সম্পন্নকারীদের ই-সার্টিফিকেট প্রদান করা হয়।
১০০ ঘণ্টায় জীবন বদলে দিন
মাত্র ১০০ ঘণ্টার সক্রিয় ও মনোযোগ দিয়ে করা অনুশীলনেই বদলে ফেলুন নিজের জীবন। নিজের ভেতর তৈরি করুন বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের দক্ষতা এবং নিজে নিজে কোরআন পড়ার অনাবিল আনন্দ।